গোয়াইনঘাটে আল আমিন হত্যা মামলায় জড়িত ১ জন গ্রেফতার

প্রকাশিত December 9, 2025
গোয়াইনঘাটে আল আমিন হত্যা মামলায় জড়িত ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আল আমিন হত্যা মামলায় জড়িত ১ জনকে নারায়ণগঞ্জে থেকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, গোয়াইনঘাট উপজেলার ঠাকুরবাড়ি এলাকার জমি বিক্রি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৯ অক্টোবর সকাল ৯টার দিকে প্রতিপক্ষের হামলার আল আমিন উদ্দিনসহ কয়েকজন গুরুতর আহত হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ভাই বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টায় নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার শিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি সিদ্দিক উল্লাহকে (৪৫, পিতা মৃত রুস্তম আলী, লাঠি, গোয়াইনঘাট, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।