নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে রাত সাড়ে ৯টার পর হোটেল, রেস্তোরাঁ ও ঔষধের দোকান ছাড়া সাধারণ দোকানসহ সকল প্রকার বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা থাকবেনা।
সিলেট মহানগর পুলিশ-এসএমপি ও মহানগরীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আগামী ৭ ডিসেম্বর থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে।
গত ৩০ নভেম্বর বিকেল ৩টায় এসএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রতিটি বাণিজ্যিক ভবনে পার্কিং স্পেস পার্কিংয়ের জন্য উন্মুক্ত রাখতে হবে।
সিদ্ধাতে উল্লেখ করা হয়, যে সকল মার্কেট ও শপিং মলের প্ল্যানে পার্কিং স্পেস ছিল; কিন্তু পার্কিং স্পেস পার্কিংয়ের জন্য উন্মুক্ত না রেখে দোকান বা স্থাপনা নির্মাণ করা হয়েছে সেগুলো সরিয়ে পার্কিংয়ের জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে উন্মুক্ত করে দিতে হবে।