জৈন্তাপুর থেকে পিস্তল সদৃশ ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৯

প্রকাশিত December 1, 2025
জৈন্তাপুর থেকে পিস্তল সদৃশ ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের জৈন্তাপুর থেকে পিস্তল সদৃশ ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল রবিবার (৩০ নভেম্বর) আনুমানিক রাত আড়াইটায় জৈন্তাপুর উপজেলার লক্ষীপ্রসাদ ফেরিঘাট রশিদ ফিল্ড খেলার মাঠ সংলগ্ন একটি সামাজিক সংগঠনের (ক্লাব) বারান্দায় আবর্জনার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় এ দু’টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।
প্রাথমিক পর্যালোচনায় জানা গেছে, এগুলো দেশীয় অস্ত্র, যা নাশকতার কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্রগুলো জৈন্তাপুর থানায় হস্তান্তর করা