সিলেট এমসি এন্ড গভর্নমেন্ট কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনকের উদ্যোগে আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘সিলেট এমসি এন্ড গভ কলেজ স্কলারশিপ প্রোগ্রাম ইউএসএ বৃত্তি প্রদান-২০২৬’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠান সিলেট এমসি কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এ বছর উভয় কলেজের বিভিন্ন সেশনের ৮০ জন শিক্ষার্থীর মাঝে স্কলারশিপ বিতরণ করা হবে।
এতে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।–সংবাদ বিজ্ঞপ্তি