সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ”দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে গণতন্ত্রের নবযাত্রা সূচিত হয়েছিল। গণতন্ত্র প্রতিষ্ঠার এই দীর্ঘ সংগ্রামে তাকে একাধিকবার দেশবিরোধী চক্রের রোষানলের মুখে পড়তে হয়েছে। দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের অন্ধকার পেরিয়ে ৫ আগস্ট জাতি যখন আবারো গণতান্ত্রিক পথে ফেরার সুযোগ পায়-এই অর্জন সম্ভব হয়েছে তার অদম্য, সাহসী ও আপসহীন নেতৃত্বের কারণে।
তিনি আরো বলেছেন, ”সামনের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। ঠিক এমন গুরুত্বপূর্ণ সময়েই আমাদের প্রিয় দেশনেত্রী অসুস্থ হয়ে পড়েছেন, যা সমগ্র জাতিকে গভীর উৎকণ্ঠায় ফেলেছে। তার সুস্থতার জন্য দেশব্যাপী মানুষের দোয়া ও প্রার্থনা সত্যিই নজিরবিহীন।”
শনিবার (২৯ নভেম্বর/১৪ অগ্রহায়ণ) মাগরিবের নামাজের পর দাউদপুর পূর্ব তুড়ুকখলা জামে মসজিদে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপি সভাপতি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ পুরো জাতির প্রত্যাশা। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন-আল্লাহ যেন তাকে দ্রুত শিফা দান করেন।”
তিনি বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে সবসময়ই অবিচল ছিলেন। রাষ্ট্রের সংকটময় মুহূর্তে তার দূরদর্শী নেতৃত্ব অতীতেও জাতিকে পথ দেখিয়েছে, এখনও তিনি জাতির জন্য সমান প্রয়োজনীয়। দেশকে ভালোবাসার কারণে নিজের সন্তানকে হারিয়েও তিনি কখনো দেশত্যাগ করেননি-এটিই তার দেশপ্রেমের সর্বোচ্চ উদাহরণ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্মসম্পাদক আরিফ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কোহিনূর আহমেদ, পাবেল রহমান, রায়হানুল হক, মতিউস সামাদ চৌধুরী সানু, সাইফুল ইসলাম, রাজু আহমেদ, নাছিম আহমেদ, লিটন আহমদ, গিয়াস উদ্দিন, রুহুল আমিন রুহেল, লয়লু মিয়া, সুহেল আহমদ, মাহমুদুর রহমান মাহমুদ, লিটন আহমাদ, নূরুজ্জামান গিয়া, তবারক আলী, লিয়াকত আলী, আনসার আলী, মুহাম্মাদ আব্দুল জব্বার, আলী আকবর রাজন ও মুজিবুস সামাদ চৌধুরী রুনুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।–সংবাদ বিজ্ঞপ্তি