খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এ্যাব সিলেট চ্যাপ্টারের দোয়া মাহফিল

প্রকাশিত November 29, 2025
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এ্যাব সিলেট চ্যাপ্টারের দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব সিলেট চ্যাপ্টারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর/১৪ অগ্রহায়ণ) জামিয়া হালিমাতুস সাদিয়া হাফিজিয়া মাদরাসায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন হয়। এতে মহান আল্লাহতা’লার নিকট বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতা দানসহ জনগণের খেদমত করার সুযোগ দানের জন্য দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের নন, তিনি সবার-সারা বাংলাদেশের। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপসহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাব সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড মো মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, কৃষিবিদ মো মনোয়ারুল হক, প্রকৌশলী আশফাক আহমেদ, ডা এস এম রায়হানুল নবী, মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি