নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪৪ কেজি গাঁজা ও ৩৭৯ বোতল ইসকফ সিরাপ উদ্ধার এবং একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শুক্রবার (২৮ নভেম্বর/১৩ অগ্রহায়ণ) আনুমানিক সকাল পৌণে ৬টায় বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালায়।
এ সময় সাদা রঙের একটি প্রাইভেটকার রেখে তিন জন পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা একজনকে ধরে ফেলেন। পরে তার দেওয়া তথ্য মতে কারটির ভিতর থেকে ৪৪ কেজি গাঁজা ও ২০ বোতল ইসকফ সিরাপসহ মো দেলোয়ার হোসেন দুলাল (৪৮, পিতা মৃত বাবুল, দুর্গাপুর, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া) নামের এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এছাড়াও সকাল সোয়া ৭টার দিকে একই এলাকায় অভিযান পরিচালনা করে রাস্তার পাশে ঝোঁপের ভিতর পরিত্যক্ত অবস্থায় ৩৫৯ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।