বানিয়াচংয়ে রগ কেটে হত্যা || মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত November 25, 2025
বানিয়াচংয়ে রগ কেটে হত্যা || মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের বানিয়াচংয়ে একজনকে হাত-পায়ের রগ কেটে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
র‌্যাব জানায়, হাওরের জমিতে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামে প্রতিপক্ষ গত ২২ নভেম্বর মাহফুজ মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে হাত ও পায়ের রগ কেটে হত্যা করে।
এ ঘটনায় মামলা দায়ের হলে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল গত ২৩ নভেম্বর রাত সোয়া ১০টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি মো মারুফ তালুকদারকে (৩০, পিতা মো সিরাজুল ইসলাম, পৈলারকান্দি, বানিয়াচং, হবিগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।