জুলাই অভ্যুত্থান নিয়ে বিশ্বনাথে সাংবাদিকদের সাথে প্রবাসীর মতবিনিময়

প্রকাশিত November 23, 2025
জুলাই অভ্যুত্থান নিয়ে বিশ্বনাথে সাংবাদিকদের সাথে প্রবাসীর মতবিনিময়

জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ নিয়ে সিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইন্কের সাধারণ সম্পাদক ও টরন্টো বাংলাপাড়া ক্লাব কানাডার প্রতিষ্ঠাতা এম আর আজিজ মতবিনিময় করেছেন।
রবিবার (২৩ নভেম্বর/৮ অগ্রহায়ণ) দুপুরে নতুন বাজার এলাকায় তার বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় এম আর আজিজ বলেন, গণঅভ্যুত্থানের সফলতা কোন দল বা ব্যক্তির একক অর্জন নয়। এটি সমগ্র বাঙালি জাতির অর্জন। এতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদেরও বিশাল ভূমিকা ছিল। তিনিসহ প্রবাসীরা রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন।
এম আর আজিজ আরও জানান, সিলেট বিভাগের প্রবাসীদের সমন্বয়ে কানাডায় প্রতিষ্ঠিত ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইন্ক প্রতিষ্ঠার পর থেকেই দেশের গরীব, অসহায়, অবহেলিত ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এছড়া টরন্টো বাংলা পাড়া ক্লাব কানাডার মাধ্যমে তারা ক্রীড়াঙ্গনে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন।
তিনি জানান, আগামীতে বিশ্বনাথ পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে তার রয়েছে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর আসাদ ও ব্যবসায়ী রফিজ আলী।