নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মবাড়িয়ার সরাইলে ৪৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল রবিবার (২৩ নভেম্বর/৮ অগ্রহায়ণ) সকাল পৌণে ১০টার দিকে সরাইল উপজেলার নোয়াগাঁও কাশিমখাঁ বাজার সংলগ্ন বুড্ডা গোদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে।
পরে তার নিকট থেকে ৪৪ কেজি গাঁজাসহ মো শহিদ মিয়া (৬০, পিতা মৃত নান্নু মিয়া, নসীমপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) নামের এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে আলামতসহ সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।