বিশ্বনাথ থেকে সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ‘আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর/৭ অগ্রহায়ণ) সকালে উপজেলার খাজাঞ্চি একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও ইবেদায়ী শিক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬টি কিন্ডারগার্টেন ও ৪টি ইবেদায়ী মাদরাসার ৫ম শ্রেণির ১৪০ শিক্ষার্থী অংশ নেয়।
বৃত্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষার হল পরিদর্শন করেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও সিলেট-২ আসনে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনার জ্যেষ্ঠ ছেলে, বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব, আলহাজ্ব লজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বশর মোহাম্মদ ফারুক, কামালবাজার ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল মজিদ মিয়া, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি, রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব হাসনু, হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, ছৈফাগঞ্জ আলীম মাদরাসার সুপার মাওলানা আব্দুর রউফ, তেলিকোনা এলাহাবাদ আলীম মাদরাসার সিনিয়র শিক্ষক এ টি এম নূরউদ্দিন, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজম আলী, বিশ্বনাথ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, ইসলামী এজেন্ট ব্যাংকিং শাখার ডেপুটি ডিরেক্টর আনোয়ার হোসেন, খাজাঞ্চী একাডেমী পরিচালনা কমিটির সভাপতি জেবিন বেগম, সদস্য আপ্তাব আলী, মোস্তাক আহমদ মোস্তফা, আনছার আলী,
পরীক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি মো সুহেল মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক আতিকুর রহমান ও পরীক্ষা সচিব ফয়সল আহমদ সোবাহদার। এছাড়াও পরীক্ষকের দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান, আবু ইসহাক, শাফায়াত উল্লাহ, গিয়াস উদ্দিন সাদী ও খলিলুর রহমান।