বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা কমিটি পুনর্গঠন

প্রকাশিত November 21, 2025
বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা কমিটি পুনর্গঠন

বিশ্বনাথ থেকে সংবাদদাতা : বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে।
এতে এম আশরাফুল হক সভাপতি, মাওলানা শেখ আব্দুল বাছিত সাধারণ সম্পাদক ও মাওলানা ফয়ছল আহমদ সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে দলের বিশ্বনাথ উপজেলা শাখার কার্যালয়ে দ্বি-বার্ষিক শুরা সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান আনছারী, মাওলানা আনহার উদ্দিন, কাজী আব্দুল কাদির ও মাওলানা আলী আকবর, সহসাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন খান, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা লুৎফুর রহমান ও মাওলানা ফয়সল আহমদ, বায়তুলমাল সম্পাদক নূরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা জাকির হুসাইন, অফিস সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ আলা উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক খালেদ আহমদ চৌধুরী, সদস্য লিয়াকত আলী, রইছ আলী, মাওলানা মামুনুর রশীদ, নাসির উদ্দীন ও বশির উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন, দলের জেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, সহ সভাপতি ক্বারী ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী ও সাংগঠনিক সম্পাদক মুফতি ওযিরুল ইসলাম।