মৌলভীবাজারে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত November 19, 2025
মৌলভীবাজারে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব মৌলভীবাজারের কমলগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানায়, কমলগঞ্জ উপজেলার বনগাঁও এলাকার এক বুদ্ধি প্রতিবন্ধীকে গত ২০ ফেব্রুয়ারি বিকেল ৩টায় শয়ন ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে।
এভাবে মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে সে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তী সময়ে কিশোরী অন্তঃস্বত্তা হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে কিশোরীর মা ধর্ষকের পিতাকে জানালে তিনি তাকে উল্টো গালমন্দ করেন এবং গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন। ভবিষ্যতে তাদের বাড়িতে গেলে পরিণাম ভাল হবে না বলেও হুমকি দেন।
পরে কিশোরীর মা বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও র‌্যাব-৭, চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (১৮ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা সোয়া ৬টায় চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ বিশ্ব কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে কমলগঞ্জ থানার এফআইআর {(নং-০৫/১৪১, তারিখ-০৯/১১/২০২৫ ইং ধারা : নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-০৩) এর ৯(১)} মূলে মামলার একমাত্র আসামি আব্দুর রহমানকে (২০, পিতা কাছিম মিয়া, বনগাঁও, কমলগঞ্জ, মৌলভীবাজার) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।