শেখ হাসিনার ফাঁসির রায়ে মৌলভীবাজারে উচ্ছ্বাস || মিষ্টি বিতরণ

প্রকাশিত November 18, 2025
শেখ হাসিনার ফাঁসির রায়ে মৌলভীবাজারে উচ্ছ্বাস || মিষ্টি বিতরণ

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মৌলভীবাজারের ছাত্র-জনতা উচ্ছ্বাস প্রকাশ ও মিষ্টি বিতরণ করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বাদ আসর মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে তারা এই রায়কে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন ও মিষ্টি বিতরণ করেন।
তারা মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফেরত এনে বাংলার মাটিতে রায় কার্যকর করার দাবি জানান।