মধ্যনগরে পুলিশের অভিযানে যুবলীগ ও মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার

প্রকাশিত November 13, 2025
মধ্যনগরে পুলিশের অভিযানে যুবলীগ ও মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার

মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন মধ্যনগর উপজেলা মৎসজীবী লীগের যুগ্মআহ্বায়ক পাৎকুড়া গ্রামের মো বিদ্যা মিয়া (৪৫)) ও উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রৌহা গ্রামের মো মোস্তফা কামাল (৪০)।
বুধবার (১২ নভেম্বর) রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো মনিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।