দিরাই প্রতিনিধি : জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব, যুক্তরাজ্য প্রবাসী ড মাওলানা শোয়াইব আহমেদকে দিরাইয়ে মোটর সাইকেল শোভাযাত্রায় বরণ করা হলো।
সোমবার (১০ নভেম্বর/২৫ কার্তিক) দুপুরে তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে দিরাই পৌঁছলে দলের নেতা-কর্মীরা উপজেলার প্রবেশদ্বার শরীফপুর থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করে তাকে উপজেলা সদরে নিয়ে আসেন।
মোটরসাইকেল বহর তাকে নিয়ে দিরাই শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা রোডে এক পথসভায় তিনি বলেন, দিরাই শাল্লার সর্বস্তরের জনতার ভালোবাসা নিয়ে তিনি আগামীতে পথ চলতে চান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, বিএনপিকে জমিয়তে উলামায়ে ইসলামের সাথে জোট করতে হলে দিরাই-শাল্লা আসন নিয়ে করতে হবে। সুনামগঞ্জ-২ আসন বাদ দিয়ে কোনো জোট হবেনা।