বিজিবি আটক করেছে প্রায় ৩৫ লাখ টাকার অবৈধ গরু-মহিষসহ মালামাল

প্রকাশিত November 10, 2025
বিজিবি আটক করেছে প্রায় ৩৫ লাখ টাকার অবৈধ গরু-মহিষসহ মালামাল

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু, মহিষ ও নানারকম পণ্য আটক করেছে।
সোমবার (১০ নভেম্বর/২৫ কার্তিক) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সদরের একটি বিশেষ আভিযানিক টহল দল জেলার জৈন্তাপুর উপজেলায় সীমান্তের শূন্য লাইন হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবির টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫টি গরু, ৪টি মহিষ ও ১টি পিকআপ আটক করে।
আটককৃত গরু, মহিষ ও পিকআপেরর সিজারমূল্য ৩৪ লাখ টাকা ধরা হয়েছে।
এছাড়াও লোভাছড়া বিওপির একটি আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩০ কেজি পিঁয়াজ, ৫০ কেজি চিনি ও ১টি মোটর সাইকেল জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মালামালের সিজারমূল্য ১ লাখ ৪০ হাজার ৯০০ টাকা। এ নিয়ে দুই অভিযানে ৩৫ লাখ ৪০ হাজার ৯০০ টাকার গরু, মহিষ, পিঁয়াজ, চিনি, পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হলো।