বিএনপির বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্র করছে : তাহসিনা রুশদীর লুনা

প্রকাশিত November 8, 2025
বিএনপির বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্র করছে : তাহসিনা রুশদীর লুনা

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

বিশ্বনাথ থেকে সংবাদদাতা : বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি পক্ষ। দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপ্রচার ও ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেছেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে। বিএনপির আমলে দলমত নির্বিশেষে মানুষের উন্নয়ন হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফায় সুন্দর দেশ গঠনের সব বিষয় তুলে ধরেছেন। তাই ৩১ দফা নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে।
লুনা বলেন, এম ইলিয়াস আলী এমপি থাকাকালীন বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছেন; কিন্তু, দুঃখের বিষয় যতগুলো রাস্তা তিনি করেছিলেন, সেইসব রাস্তা গত ১৭ বছরে কোনো সংস্কার করা হয়নি। ইতোমধ্যে সবগুলো রাস্তার তালিকা করে পাঠিয়েছি। গত সপ্তাহে ওসমানীনগরের ৪টি ও বিশ্বনাথের ৬টি রাস্তার সংষ্কার অনুমোদন হয়েছে। বাকিগুলোও দ্রুত অনুমোদন হবে।
শনিবার (৮ নভেম্বর/২৩ কার্তিক) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের বাগিছা বাজারের শাহজালাল শাহকাজী লতিফিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেবুল মিয়ার সভাপতিত্বে ও দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিলু মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান, আব্দুল মুমিন মামুন, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ প্রমুখ।