বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জালালাবাদ থানার আওতাধীন জালালাবাদ ইউনিয়ন শাখার পুনর্গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ।
সমাবেশে নির্ধারিত কর্মীদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য জালালাবাদ ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত হন মুজাহিদুল ইসলাম জামিল আর সেক্রেটারি মনোনীত হন বিলাল আহমদ।
পরে নবনির্বাচিত সভাপতি মুজাহিদুল ইসলাম জামিলের সভাপতিত্বে সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ।
শাখা সেক্রেটারি বিলাল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের জালালাবাদ থানার প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক আবরারুল হক কামরান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশিক্ষণ সম্পাদক জুবায়ের আহমদ, বায়তুলমাল সম্পাদক শেখ তালহা, ছাত্রকল্যাণ সম্পাদক জাকওয়ান আহমদ, অফিস সম্পাদক হাসান আহমদ, প্রচার সম্পাদক তায়্যিব আহমদ ও প্রকাশনা সম্পাদক রাজু আহমদ।–সংবাদ বিজ্ঞপ্তি