নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন সিলেট মহানগর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো ওমর ফারুক (২৪, পিতা সিফত আলী, মাতা জ্যোৎস্না বেগম, সুবিদবাজার বাসা নম্বর ১০, হাজীপাড়া, সিলেট), সিলেট মহানগর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আহমেদ (৫২, পিতা মো মনতাজ আলী, মাতা আমিনা বেগম, গোটাটিকর, সিলেট), সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আবু সুফিয়ান (৪০, পিতা মৃত আব্দুল কাদির, মাতা শিরিনা বেগম, ৫/২ সেতুবন্ধন, বাদাম বাগিচা, সিলেট) ও সিলেট মহানগর ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুর রশিদ (৩৯, পিতা মৃত আব্দুর রহিম, মাতা মৃত হাসনা বেগম, পেউয়া, জকিগঞ্জ, সিলেট/বর্তমানে বাসা নম্বর ৫৪, সায়েন্স ভিলা, পনিটুলা, সিলেট)।
আবু সুফিয়ানকে শুক্রবার (৭ নভেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ আটক করে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় সোপর্দ করে।
গ্রেফতারকৃত সকলকে আদালতে সোপর্দ করা হয়েছে।