নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেটের সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার (১ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় জৈন্তাপুর উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লার ব্রাক্ষণপাড়া থানার মামলা (নং-২২, তারিখ-২১/০৭/২০১৪, জিআর-১৭০/১৪, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০) মূলে সাজা ওয়ারেন্টভুক্ত ১০ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদ্দাম হোসেনকে (২৮, পিতা মৃত দৌলত মেম্বার ওরফে দুলু মেম্বার, গোপালনগর, ব্রাক্ষণপাড়া, কুমিল্লা) গ্রেফতার করে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় আরও ২টি মামলা রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।