ব্রিটেনের বার্মিংহামে মৌলভীবাজার সদর উপজেলার বালিকান্দি গ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া আর নেই। গত ২৪ অক্টোবর শুক্রবার রাত ১২টা ১৪ মিনিটে তিনি তার
বার্মিংহামের বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তিনি স্ত্রী,
চার ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন।
গত ২৭ অক্টোবর বাদ জোহর বার্মিংহামের সেন্ট্রাল মসজিদে নামাজে জানাজা শেষে বার্মিংহাম কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজার নামাজে তার ছেলে শেখ হাতিম মিয়া মোজাম্মিল ইমামতি করেন।
জি এম মাহমুদ মিয়ার মৃত্যুতে ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান রেনু, ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, কালচারাল কো অর্ডিনেটর হেলেন ইসলাম, কমিউনিকেশন ডিরেক্টর রাধা কান্ত ধর, ডিরেক্টর আব্দুর রউফ তালুকদার, ডিরেক্টর জয়নুর রহমান, ইউকে বিডি টিভি ডটকমের সম্পাদক কাওছারুল আলম রিটন, সাবেক ছাত্রনেতা আব্দুল বাছিত, বদরুল হক মনসুর, নাজমুল ইসলাম সুমন প্রমুখ গভীর শোক প্রকাশ ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।-সংবাদ বিজ্ঞপ্তি