যুব উন্নয়ন ডিডির বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শন

প্রকাশিত October 31, 2025
যুব উন্নয়ন ডিডির বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শন

হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আব্দুল্লাহ ভূঞা নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে তিনি গ্রন্থাগার পরিদর্শনে এলে তাকে স্বাগত জানান গ্রন্থাগারের পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন ও সাধারণ সম্পাদক কনিক দাশ শুভ।
এ সময় উপপরিচালক এ কে এম আব্দুল্লাহ ভূঞার সাথে ছিলেন নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম।
উপপরিচালক গ্রন্থাগারের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন ও সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।–সংবাদ বিজ্ঞপ্তি