গোলাপগঞ্জে ৩৮০০ ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত October 30, 2025
গোলাপগঞ্জে ৩৮০০ ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের গোলাপগঞ্জ উজেলায় ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (২৯ অক্টোবর) উপজেলার শ্রীরামপুর বাইপাসে অবস্থানকালে গোপন সূত্রে খবর পেয়ে চৌধুরী বাজার দাখিল মাদরাসার সামনে গিয়ে পাকা রাস্তার উপর চেকপোস্ট কার্যক্রম চালিয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোলাপগঞ্জমুখী একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশাসহ দু’জনকে আটক করে।
পরে তাদের অটোরিকশা থেকে ১১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের এই ইয়াবা উদ্ধার এবং আটক মো সাইফুল ইসলাম (৪০, পিতা মৃত লুৎফর রহমান, মধ্যম কানিশাইল, গোলাপগঞ্জ, সিলেট) ও মো নাজিম উদ্দিনকে (২৫, পিতা ফিরোজ আলী, উত্তর কানিশাইল, গোলাপগঞ্জ, সিলেট) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জব্দকৃত আলামতসহ তাদেরকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।