১৯ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ আটক

প্রকাশিত October 30, 2025
১৯ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ আটক

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে সিলেটের জৈন্তাপুর সীমান্তে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু ও মহিষ আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ও গোয়াবাড়ি বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ অভিযানে টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪টি মহিষ ও ২টি গরু আটক করে। আটককৃত গরু-মহিষের সিজারমূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা।
এছাড়া বুধবার (২৯ অক্টোবর) জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২টি মহিষ আটক করতে সক্ষম হয়। আটককৃত মহিষের সিজারমূল্য ৪ লাখ টাকা।
উভয় অভিযানের মাধ্যমে আটককৃত গরু-মহিষের সর্বমোট সিজার মূল্য ১৫ লাখ ৭০ হাজার) টাকা।