বাংলাদেশ সুপ্রিম পার্টির সুনামগঞ্জ জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত October 29, 2025
বাংলাদেশ সুপ্রিম পার্টির সুনামগঞ্জ জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : ‘বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, জাতীয় ঐক্য ও প্রগতি’ স্লোগান নিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর/১৩ কার্তিক) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আয়োজিত সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে যোগদান করেন।
বিএসপির কেন্দ্রীয় সহকারী কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো ফজলুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক আবুল ফজল মো মাসউদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পীরজাদা কাজী মোহাম্মদ আশিকুর রহমান হাসেমী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো ইব্রাহিম মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহ মো মেন্দু মিয়া, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো হারিছ মিয়া, দোয়ারাবাজার উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, ছাতক উপজেলা সভাপতি মো মোস্তাব আলী ও বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মো ফজলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মোহাম্মদ আশিকুর রহমান হাসেমী বলেন, দলের চেয়ারম্যান ড শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা গড়ে তোলাই তাদের লক্ষ্য।
তিনি দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙ্গার তীব্র নিন্দা করেন।