গোলাপগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও ভুয়া ডাক্তার || জরিমানা আদায়

প্রকাশিত October 29, 2025
গোলাপগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও ভুয়া ডাক্তার || জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও ভুয়া ডাক্তার বিরোধী অভিযানে গিয়ে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সহায়তায় র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হেতিমগঞ্জ বাজারের হেতিমগঞ্জ মা মেডিক্যাল হলের মালিক নির্মল কুমার বিশ্বাসকে (৬০) এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও ‘ডাক্তার’ পদবী ব্যবহার করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করে।
এছাড়াও গোলাপগঞ্জ উপজেলা সদর বাজারের ঔষধ ব্যবসায়ী মো দেলোয়ার হোসেনকে (৪৬) মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ২০ হাজার জরিমানা করা হয়।