হবিগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত October 27, 2025
হবিগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনটি উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবদল রবিবার (২৭ অক্টোবর/১১ কার্তিক) দুপুরে পৌরসভার মাঠ থেকে শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান সড়ক হয়ে চৌধুরী বাজার গিয়ে শেষ হয়।
পরে এক পথসভায় জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতুর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক অ্যাডভোকেট নূরুল ইসলাম, হাজী এনাম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, পৌর যুবদলের আহবায়ক মোর্শেদ আলম সাজন ও সিনিয়র যুগ্মআহবায়ক শেখ মামুন।