বিয়ানীবাজারের গ্রামে এয়ারগান থেকে রূপান্তরিত শর্টগান উদ্ধার

প্রকাশিত October 26, 2025
বিয়ানীবাজারের গ্রামে এয়ারগান থেকে রূপান্তরিত শর্টগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের বিয়ানীবাজারে পরিত্যক্ত একটি শর্টগান উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল রবিবার (২৬ অক্টোবর/১০ কার্তিক) আনুমানিক রাত সোয়া ১২টায় উপজেলার বড়গ্রামে জনৈক আলী হোসেনের পাথর ব্যবসার পরিত্যক্ত অফিস কক্ষের উত্তর-পূর্ব কোণে ছাপা কালো-খয়েরি রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় একটি পুরাতন মরিচাপড়া কাঠের বাট যুক্ত বিদেশী রূপান্তরিত শর্টগান উদ্ধার করতে সক্ষম হয়।
প্রাথমিক পর্যালোচনায় জানা যায়, এটি একটি একনলা এয়ারগান ছিল। পরবর্তী সময়ে সহজে বহন ও নাশকতার কাজে ব্যবহারের জন্য অস্ত্রটিকে ১২ বোর শর্টগান কার্টিজ ব্যবহার উপযোগী করে প্রস্তুত করা হয়। তবে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় অস্ত্রটিতে মরিচা পড়ে গেছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্রটি বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।