উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি বৈষম্য করা হবে না : লুনা

প্রকাশিত October 25, 2025
উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি বৈষম্য করা হবে না : লুনা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে। তাই বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের কারো প্রতি কোন বৈষম্য করা হবে না। সিলেট-২ আসনে উন্নয়ন সমানভাবে হবে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে উপজেলার ৮টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইলিয়াসপত্নী আরও বলেন, এম ইলিয়াস আলী এমপি থাকাকালীন বিশ্বনাথ ও ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন করেছেন; কিন্তু দু:খের বিষয় যতগুলো রাস্তা তিনি করেছেন, গত ১৭ বছরেও সেইসব রাস্তার সংস্কার হয়নি।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
দশঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের সভাপতিত্বে ও অলংকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান লিটনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম, ইউপি সদস্য গোলাম হোসেন, শানুর আহমদ, আব্দুর রূপ, তাজুল ইসলাম, মো তানভীর হোসেন, নাজিম উদ্দিন রাহিন, নজরুল ইসলাম আজাদ, শফিক আহমদ, নূর মিয়া, শামিম আহমদ, আফিজ আলী ও সোনাবান বিবি।-সংবাদ বিজ্ঞপ্তি