জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সচেতনতা বৃদ্ধির প্রচার অভিযান সভা অনুষ্ঠিত হয়েছে।
‘জলবায়ু সহনশীল মাছ চাষে-জীবন জীবিকায় সমৃদ্ধি আসে’ স্লোগানকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নাধীন প্রকল্প কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে প্রথমে শোভাযাত্রা এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মো আসাদুল বাকী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ডা মো আরিফ হোসেন, জুড়ী উপজেলা মৎস্য অফিসার মনিরুজ্জামান, জুড়ী থানার ওসি মো মুরশেদুল আলম ভূঁইয়া, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর ড শফি উল্লাহ, প্রজেক্ট সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট ফারজানা আক্তার, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ও প্রথম আলো পত্রিকার প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু ।
এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন মৎস্যজীবী, মৎস্যচাষী ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় জলবায়ু পরিবর্তন ও সহনশীলতা সম্পর্কিত বিভিন্ন সচেতনামূলক নাটিকা, গান, ছবি অঙ্কন করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।