উপজেলা পরিষদ পরিপূর্ণ বাস্তবায়ন দাবিতে গণমমিছিল ও সভা

প্রকাশিত October 23, 2025
উপজেলা পরিষদ পরিপূর্ণ বাস্তবায়ন দাবিতে গণমমিছিল ও সভা

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : উপজেলা পরিষদ দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে গণমমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর/৭ কার্তিক) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নাজমূল হুদা হিমেলের নেতৃত্বে শহরের উকিলপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিলটি বের হয়।
মিছিলটি শহরের ট্রাফিক পয়েন্ট, কালিবাড়ি ও বক পয়েন্ট হয়ে উকিলপাড়ায় প্রেসক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা জাতীয় পার্টির যুগ্মআহবায়ক নজির হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং সদস্য এমদাদুল হক দিলরব ও হুমায়ূন রশিদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সহসভাপতি ডা আব্দুল আওয়াল, জেলা জাতীয় পার্টির যুগ্মআহবায়ক গোলাম হোসেন অভি, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ এইচ ফারুক আহমদ, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, মো আব্দুল কদ্দুছ ও শান্তিগঞ্জ উপজেলা জতীয় পার্টির সভাপতি হারুণ মিয়া।