মধ্যনগর থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা, আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও তামাক নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২অক্টোবর/৬ কার্তিক) মধ্যনগর উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভাগুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রতিনিধি, ২৮ ও ৩১ বিজিবি প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বাজার কমিটির প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় সীমান্তবর্তী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, এলাকার বিভিন্ন সমস্যার সমাধান ও তামাকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।