দিরাই-শাল্লাবাসী এখনও কাঙ্ক্ষিত উন্নয়ন পাননি : পাবেল চৌধুরী

প্রকাশিত October 17, 2025
দিরাই-শাল্লাবাসী এখনও কাঙ্ক্ষিত উন্নয়ন পাননি : পাবেল চৌধুরী

দিরাই প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলেছেন, দিরাই ও শাল্লা উপজেলা এখন পর্যন্ত কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি। তবে আগামী সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এ দুই উপজেলাবাসীর কাঙ্ক্ষিত উন্নয় নিশ্চিত করবে।
তিনি দুঃখ করে বলেছেন, দিরাই -শাল্লাবাসী অনেক নেতার জন্ম দিলেও স্বাধীনতার ৫৪ বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন পাননি।
শুক্রবার (১৭ অক্টোবর/১ কার্তিক) বিকেলে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলা বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পাবেল চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের মানুষ বিএনপির দিকে চেয়ে আছে। আমরা শহীদ জিয়ার স্বপ্ন ও দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাবো।’
রফিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদ মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা জুনেদ মিয়ার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ূম, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোয়েব হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সামছুল ইসলাম সরদার খেজুর, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবুল সরদার, মন্জু মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসান চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মহি উদ্দিন মিলাদ, জেলা তরুণ দলের আহবায়ক আবুল ফজল আকাশ, উপজেলা তরুণ দলের সাবেক সভাপতি রেজাউল করিম চৌধুরী ও ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু।