মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে একটি চুরি হওয়া মোটরসাইকেলসহ অভিযুক্ত দুই ব্যক্তি গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বংশীকুন্ডা বাজার থেকে
বংশীকুন্ডা গ্রামের মো রকিবুল ইসলাম কালু (২২) ও আহছান হাবিব ওরপে লাদেনকে (২৫) গ্রেফতার করা হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোমনিবুর রহমান গণমাধ্যমকে জানান, গত ২৫ সেপ্টেম্বর এই প্লাটিনা মোটরসাইকেলটি চুরি হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার বড়ইহাটি গ্রামের একটি বসত ঘরের বারান্দা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।