শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ৩ টিকেট কালোবাজারি গ্রেফতার

প্রকাশিত October 15, 2025
শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে ৩ টিকেট কালোবাজারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে তিন টিকেট কালোবাজারিকে গ্রেফতার করেছে।
ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিপুল সংখ্যক টিকেটসহ টিকেট কালোবাজারি মো সোহেল মিয়া (৩৩, পিতা আব্দুল নূর, দক্ষিণ বড়চর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ), মো জলিল সরদার (৪০, পিতা মৃত জুনায়েদ মিয়া, নোয়াগাঁও, বানিয়াচং, হবিগঞ্জ) ও এনাম মিয়াকে (৩৪, পিতা সাঈদ আলী, দাউদনগর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ) গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃত ব্যক্তিদেরকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং তাৎক্ষণিক প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেন।
তাদেরকে হবিগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।