কুলাাউড়ায় বিপুল পরিমাণ জাল টাকা ও নকল বিদেশী অস্ত্র উদ্ধার

প্রকাশিত October 14, 2025
কুলাাউড়ায় বিপুল পরিমাণ জাল টাকা ও নকল বিদেশী অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ জাল টাকা, নকল বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার এবং একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও সদর কোম্পানি, সিলেটের যৌথ আভিযানিক দল মঙ্গলবার (১৪ অক্টোবর/২৯ আশ্বিন) আনুমানিক রাত সাড়ে ১২টায় জেলার কুলাউড়া উপজেলার সম্মান এলাকায় একটি বাসায় অভিযান চালায়।
অভিযানকালে বাসার ওয়ারড্রব থেকে আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যমানের দেশী ও প্রায় ৬০ লাখ টাকা মূল্যমানের বিদেশী নোটসহ প্রায় ১ কোটি টাকা মূল্যমানের দেশী-বিদেশী জাল নোট, ৫টি নকল বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড নকল গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেফতার করা হয় বাসার মালিক মোক্তাদির আলী ওরফে রিপনকে (৩৪ পিতা-তৈয়ব আলী)। তাকে জব্দকৃত আলামতসহ কুলাউড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।