মধ্যনগরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের সমর্থনে জনসভা

প্রকাশিত October 13, 2025
মধ্যনগরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুলের সমর্থনে জনসভা

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ ও মধ্যনগর প্রতিনিধি : জাতীয় সংসদ নিবার্চনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নারী-পুরুষরা অংশ নেন। তাদের স্লোগানে চারদিক মুখরিত হয়ে উঠে।
সোমবার (১৩ অ ক্টোবর) দুপুরে মধ্যনগর উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে মধ্যনগর বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আবু হায়াতের সভাপতিত্বে ও প্রথম যুগ্মআহবায়ক আব্দুল কাইয়ূম মজনুর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন কমিটির প্রথম যুগ্মআহবায়ক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন প্রথম যুগ্মআহবায়ক মো আব্দুল হক, ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো মোশাহিদ আহমেদ ও মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক আবুল বাশার।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, অবহেলিত সুনামগঞ্জ-১ আসনের অসহায়, নির্যাতিত ও নিপীড়িত মানুষজনের কল্যাণে কাজ করতেই তিনি আগামী জাতীয় সংসদ নিবার্চনে প্রার্থী হতে চান।