জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে স্থানীয় উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা গ্রাম উন্নয়ন কার্যক্রম- গ্রাউকের উদ্যোগে সাগরনাল চা-বাগানে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সাগরনাল চা-বাগান সর্বজনীন পূজামণ্ডপে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চা-বাগানের শ্রমিক সহ বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত ৫ শতাধিক চক্ষু রোগীকে এতে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসাসেবা দেওয়া হয়। এর উদ্বোধন করেন গ্রাউক চেয়ারম্যান অশোক রঞ্জন পাল।
তিনি বলেন, সংস্থাটি ১৯৯৯ সালে জুড়ী উপজেলার কৃষ্ণনগর গ্রামে প্রতিষ্ঠা লাভ করে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। পাশাপাশি এমআরএ অনুমোদনক্রমে মাইক্রোফিনান্স কর্মসূচি পরিচালনা করছে।
চক্ষু শিবিরে শতাধিক ছানিপড়া রোগীর অপারেশনের জন্য বাছাই করা হয়।
এভাবে এ পর্যন্ত গ্রাউকের উদ্যোগে বিভিন্ন ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রায় তিন হাজার রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং দুই শতাধিক দরিদ্র গ্রামীণ রোগীর জন্য ক্যাটারাক্ট অপারেশনসহ লেন্স স্থাপন করা হয়।
দিনব্যাপী চক্ষু শিবিরে রোগীদের মাঝে পরীক্ষা-নিরীক্ষার পর ঔষধপত্র, চশমা ও গাছের চারা বিতরণ করা হয়।