দিরাইয়ে পানিতে পড়ে নিখোঁজ শিশুকন্যার মরদেহ উদ্ধার

প্রকাশিত October 12, 2025
দিরাইয়ে পানিতে পড়ে নিখোঁজ শিশুকন্যার মরদেহ উদ্ধার

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বাজার সংলগ্ন চামটি নদীর নৌকাঘাটে পানিতে পড়ে নিখোঁজ দেড় বছরের শিশুকন্যা তানহার মরদেহ প্রায় ২৩ ঘণ্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর/২৭ আশ্বিন) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার মজলিশপুর এলাকায় চামটি নদীতে মরদেহটি ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে দিরাই থানা পুলিশ সেখানে গিয়ে তা উদ্ধার করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, শিশুটির মরদেহ শনাক্তের পর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি পানিতে পড়ে নিখোঁজ হয়।
পূর্ববর্তী খবরের লিংক : https://syltv.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a8/