নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের কানাইঘাটে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে।
র্যাব-৯ জানায়, গত ১৯ জানুয়ারি রাত আনুমানিক ১টায় নূর আহমদ নামের এক ব্যক্তি পরিচয়ের সূত্র ধরে এক নারীকে ঘুম থেকে জাগিয়ে তুলে ঘরে ঢুকে তার সঙ্গী দু‘জনের সহযোগিতায় তাকে জোরপূর্বক পাশের জঙ্গলে নিয়ে গিয়ে নূর আহমদ ও লোকমান উদ্দিন ধর্ষণ করে।
এ ঘটনায় নির্যাতিত নারী বাদি হয়ে কানাইঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল শনিবার (১১ অক্টেবর) আনুমানিক রাত সোয়া ১১টায় কানাইঘাট উপজেলার লালরচক এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি নূর আহমদকে (৩০, পিতা মৃত জালাল উদ্দিন, লালরচক, কানাইঘাট, সিলেট) গ্রেফতার করে।
উল্লেখ্য নূর আহমদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। অভিযোগপত্রেও তার নাম রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।