৫ দফা দাবিতে হবিগঞ্জে মিছিল সমাবেশ ও স্মারকলিপি জামায়াতের

প্রকাশিত October 12, 2025
৫ দফা দাবিতে হবিগঞ্জে মিছিল সমাবেশ ও স্মারকলিপি জামায়াতের

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে হবিগঞ্জে জেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ।
রবিবার (১২ অক্টোবর/২৭ আশ্বিন) সকাল সাড়ে ১১টায় শহরের সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী মহিসন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলের সিলেট মহানগর সেক্রেটারি মো শাহজাহান আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, আব্দুর রউফ বাহার, পৌর আমির আতিকুর ইসলাম সোহাগ, জেলা ছাত্র শিবিরের সভাপতি হুসাইন আহমেদ, সেক্রেটারি লায়েক আহমেদ, আজমিরীগঞ্জ উপজেলা আমির নাসির উদ্দিন চৌধুরী ও অন্যরা।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে জেলা প্রশাসক ড মো ফরিদুর রহমানের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।