ওসমানীনগরে ৪৯৮ ফেনসিডিল ও কারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত October 11, 2025
ওসমানীনগরে ৪৯৮ ফেনসিডিল ও কারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের ওসমানীনগরে ৪৯৮ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকার সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শনিবার (১০ অক্টোবর/২৬ আশ্বিন) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার ওসমানীনগর উপজেলার দয়ামির এলাকায় কোম্পানীগঞ্জ থেকে হবিগঞ্জগামী নীল রঙের একটি প্রাইভেটকার আটকে এই্ ফেনসিডিল জব্দ এবং মো আরিফ মিয়া (৪২, পিতা মৃত তাহের মিয়া, কাউরিয়াপাড়া, নরসিংদী সদর, নরসিংদী) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে।
একই সঙ্গে মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়।