সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল দশার প্রতিকার দাবিতে গণঅবস্থান সোমবার

প্রকাশিত October 9, 2025
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল দশার প্রতিকার দাবিতে গণঅবস্থান সোমবার

সিলেট-ঢাকা মহাসড়কের নাজুক ও বেহাল অবস্থার প্রতিকার চেয়ে ‘মহাসড়কের সূচনাস্থলের দুই পাশে গণঅবস্থান ও মানববন্ধন’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে আগামী সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় সিলেট-ঢাকা মহাসড়কের সূচনাস্থল দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় এ কর্মসূচি পালিত হবে।
কাইয়ুম চৌধুরী কর্মসূচিতে সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি