বালাগঞ্জে নানা কর্মসূচিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

প্রকাশিত October 9, 2025
বালাগঞ্জে নানা কর্মসূচিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে নানা কর্মসূচিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুনাহারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ। জেন্ডার প্রমোটার শাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আফরোজা আতিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষিকা মিতা রানী দাস, অফিস সহকারী রহমত উল্লাহ ও শিক্ষার্থী শ্রেষ্ঠা রানী দাস।
ছবি আঁকা প্রতিযোগিতায় প্রথম হয় দেবযানী দাশ শ্রেষ্ঠা, দ্বিতীয় হয় সুমাইয়া বেগম এ ব ং যৌথভাবে তৃতী হয় পূজা দেব ও রিমী দাশ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শ্যামা দাম, ঐশী রানী দাস, শ্রেষ্ঠা, লোপা রায়, সুমাইয়া বেগম, অর্পিতা রানী দেব, প্রমি রানী দাশ, শ্রুতি রানী দাস, পূজা দেব ও মুন্নি দাস। ‘আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’স্লোগান নিয়ে আয়োজিত অনুষ্ঠানমালার শেষ পরিবেশনা ছিলো নাটিকা ‘বাল্য বিয়ে বন্ধ করি’। এতে অভিনয় করেন ডি এন উচ্চ বিদ্যালয় কিশোর কিশোরী ক্লাব সদস্যবৃন্দ।