আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিইর সমর্থনে দক্ষিণ সুরমার জালালপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর/২৩ আশ্বিন) জালালপুর বাজারে গণসংযোগ এবং ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, সিলেট-৩ আসনের মানুষ বিভিন্ন ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে। সুশিক্ষিত নেতা ছাড়া শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। ড মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিইর মতো একজন সুশিক্ষিত ব্যক্তিকে মনোনয়ন দিলে এই এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে।
গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি তরুণ সমাজকর্মী নাবির মোহাম্মদ নিজাম, জাহিদুল ইসলাম জুনান, তায়েফ আহমেদ, কামরান আহমেদ, আব্দুল কাইয়ুম, মুন্না আহমেদ, হুমায়ূন আহমেদ, শহীদ মিয়া প্রমুখ।
একই দিন জালালপুর বাজার ছাড়াও বালাগঞ্জ সদর, হুমায়ুন রশিদ চত্বর, কদমতলী, চাঁদনীঘাট ও শিববাড়ী এলাকায় গণসংযোগ ও ঘরে ঘরে লিফলেট বিতরণ করা হয়।
নেতৃবৃন্দ জানান, ড মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিইর পক্ষে সিলেট-৩ আসনের প্রত্যেকটি এলাকায় ব্যানার-ফেস্টুন লাগানো, গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।–সংবাদ বিজ্ঞপ্তি