ওসমানীনগর থেকে রিভলবারসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

প্রকাশিত October 5, 2025
ওসমানীনগর থেকে রিভলবারসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের ওসমানীনগর থেকে বিদেশী রিভলবারসহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল শনিবার (৪ অক্টোবর) আনুমানিক রাত পৌণে ১২টায় জেলার ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কিয়ামপুরে মেসার্স আমায়া এ্যাগ্রো ফার্মে অভিযান চালিয়ে একজনকে রিভলবারটিসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার কিয়ামপুর গ্রামের সিরাজ মিয়ার (মধু মিয়া) ছেলে মো ছামাদ মিয়া (৩৩) বিভলবারটির বৈধ কাগজপত্র (লাইসেন্স) দেখাতে ব্যর্থ হন এবং অস্ত্রটি দিয়ে বিভিন্ন অপকর্ম চালানোর কথা স্বীকার করেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে উদ্ধাকৃত আলামতসহ ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।