অবৈধ যানবাহন চলাচল বন্ধে এসএমপির অভিযানে ৩৮টি যানবাহন আটক

প্রকাশিত October 5, 2025
অবৈধ যানবাহন চলাচল বন্ধে এসএমপির অভিযানে ৩৮টি যানবাহন আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে অবৈধ যানবাহন চলাচল বন্ধে সিলেট মহানগর পুলিশ-এসএমপি পরিচালিত অভিযানে রবিবার (৫ অক্টোবর/২০ আশ্বিন) নানা ধরনের ৩৮টি যানবাহন আটক ও ৭টি মামলা দায়ের হয়েছে।
এসএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশেষ অভিযানে ২২টি অবৈধ যানবাহন আটক করা হয়। এর মধ্যে রয়েছে, ব্যাটারি চালিত রিকশা ১৪টি, সিএনজি অটোনিকশা ১টি, মোটরসাইকেল ৫টি, পিকআপ ১টি ও টেম্পু ১টি।
এছাড়া দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আরও ১৬টি অবৈধ যানবাহন আটক করা হয়। এর মধ্যে রয়েছে ব্যাটারি চালিত রিকশা ১৪টি ও মোটরসাইকেল ২টি।
অভিযানের ১৪তম দিনে মোটরসাইকেলের বিরুদ্ধে ৬টি ও পিকআপের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়েছে।