বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের অভিযানে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান থেকে ৬শ কেজি ভারতীয় জিরাসহ ৪ জন আটক হয়েছে।
রবিবার (৫ অক্টোবর/২০ আশ্বিন) দুপুরে হাইওয়ে পুলিশ ক্যাম্পের সামনে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, শ্রীমঙ্গল থেকে ঢাকাগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে ২০ বস্তা ভারতীয় জিরা যাচ্ছিল। এ সময় তল্লাশি চালিয়ে এই ২০ জিরা জব্দ এবং কাভার্ডভ্যান চালক কুড়িগ্রামের বাজিতপুর উপজেলার সিটপাড়া গ্রামের সুরুজ মিয়া এবং তার সহকারী রংপুরের রনি ইসলাম, ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চৌরশপুর গ্রামের নাদিম ও মাদারীপুরের আলী মিয়াকে আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ অলিপুর হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ (ওসি-তদন্ত) সঞ্জিত দাস এ তথ্য নিশ্চিত করেছেন।