সিলেটে যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিতে এনসিপির প্রস্তাবনা

প্রকাশিত October 4, 2025
সিলেটে যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিতে এনসিপির প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক : সিলেটে যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে জাতীয় নাগরিক কমিটি-এনসিপি সিলেট জেলা ও মহানগর শাখা ২৭ দফা প্রস্তাবনা দিয়েছে।
শনিবার (৪ অক্টেবর/১৯ আশ্বিন) মহানগরীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন দলটির যুগ্মআহবায়ক ও সিলেট বিভাগীয় সম্পাদক এহতেশাম হক।
প্রস্তাবনায় যানজট নিরসনে ব্যাটারিচালিত রিকশাচালকদের লাইসেন্স ও প্রশিক্ষণ প্রদান, বৈধ ও অবৈধ গ্যারেজের তালিকা তৈরি এবং পার্কিং স্ট্যান্ড নির্ধারণের কথা বলা হয়েছে।
এছাড়াও সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত রিকশার ভূমিকা ও অন্যান্য যানবাহনের ভূমিকা কতটুকু এসব নিয়ে গবেষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবনায় পরিবহন শ্রমিকদের প্রতি সম্মান ও সংহতি জানিয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে প্রত্যেক নাগরিকের সংহতি প্রকাশ করা এবং মিথ্যা মামলা, হামলা বা নির্যাতন না করার কথাও বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এহতেশাম হক বলেন, এই প্রস্তাবনা খসড়া হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি সঠিক কি না তা জনগণ বিচার করবে। তারা জনগণের স্বার্থেই কাজ করছেন।